নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন

নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন নারায়ণগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 



ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, গাজী টায়ার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট কাজ করছে।


তিনি জানান, ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।

Comments

Popular posts from this blog

সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে শাস্তি

জনপ্রিয়তার তুঙ্গে এখন তামান্না ভাটিয়া

শেখ হাসিনা কেন সেফ এক্সিট পেলেন, জানালেন সেনাপ্রধান