লবণচাষিদের পৌষ মাস
তাপপ্রবাহে পুড়ছে দেশ। ক্ষতির মুখে পড়েছে নানা ধরনের ফল-ফসল। তাই বৃষ্টির আশায় চাতক পাখির মতো আকাশের পানে চেয়ে আছে দেশের বেশিরভাগ মানুষ। কিন্তু উল্টো চিত্র কক্সবাজারের লবণচাষিদের। চলমান তাপপ্রবাহ তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। মৌসুমের এখনো ১৭ দিন বাকি থাকলেও ইতিমধ্যেই সর্বোচ্চ লবণ উৎপাদনের রেকর্ড হয়েছে সেখানে। তাই তীব্র গরম উপেক্ষা করেই উপকূলের লবণচাষিরা মাঠে স্বাভাবিকভাবে কাজ করছেন। কক্সবাজার বিসিক সূত্র জানায়, চলতি লবণ মৌসুমে কক্সবাজারের আট উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীতে চাষকৃত মোট লবণ জমির পরিমাণ ৬৮ হাজার ৩৫৭ একর। গত বছর ছিল ৬৬ হাজার ৪২৪ একর। গত বছরের তুলনায় এ বছর লবণ চাষের জমি বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৯৩৩ একর। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বৈশাখ মাসের শেষ দিন পর্যন্ত লবণ উৎপাদন অব্যাহত থাকতে পারে। অবশ্য চলতি মৌসুমে (২৮ এপ্রিল পর্যন্ত) ২২ লাখ ৩৪ হাজার ৬৫৮ টন লবণ উৎপাদন হয়েছে; যা গত সব রেকর্ড অতিক্রম করেছে। এর আগে গত বছর (২০২২-২৩ অর্থবছর) সবচেয়ে বেশি লবণ উৎপাদন হয়েছিল। সে সময় পর্যন্ত সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল ২২ লাখ ৩২ হাজার ৮৯০ টন। চলতি মৌসুমে বেড়েছে লবণচাষির সংখ্যাও। এব...